হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে আরও যেসব স্মার্টফোনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: প্রতিবছর কমপ্যাটিবল (সঙ্গতিপূর্ণ) ডিভাইসের তালিকা করে হোয়াটসঅ্যাপপ্রতিবছর কমপ্যাটিবল (সঙ্গতিপূর্ণ) ডিভাইসের তালিকা করে হোয়াটসঅ্যাপ। আগামী ২৪ অক্টোবর আরও কিছু পুরোনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না। এর মধ্যে গুগল, সনি, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

এসব ফোনে হোয়াটসঅ্যাপ না চলার কারণ
প্রতিবছর কমপ্যাটিবল (সংগতিপূর্ণ) ডিভাইসের তালিকা করে হোয়াটসঅ্যাপ। এই পদক্ষেপের ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা আরও ভালো থাকে। এ বছর যেসব ডিভাইস অ্যান্ড্রয়েড ৪.১-এর চেয়ে কম অপারেটিং সিস্টেমে চলে, সেই সব ফোনে হোয়াটসঅ্যাপের সর্মথন বন্ধ করে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না যে সব মডেলের স্মার্টফোনেহোয়াটসঅ্যাপ আর কাজ করবে না যে সব মডেলের স্মার্টফোনে

ব্যবহারকারীরা যেসব সমস্যায় পড়বেন
ডিভাইসগুলো থেকে অ্যাপটির সমর্থন সরিয়ে ফেললে অক্টোবর ২৪ থেকে ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ চলবে না। এ ছাড়া এসব ব্যবহারকারী অ্যাপটির নতুন নতুন ফিচার থেকে বঞ্চিত হবে।

Manual6 Ad Code

অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের সর্মথন না পেলে যা হবে
যেসব ফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না, সেগুলোতে আগে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ চালাতে ২৪ অক্টোবর আসার আগেই ফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা এর চেয়ে পরের ভার্সনের অপারেটিং সিস্টেমে আপডেট দিতে হবে অথবা নতুন ফোন চালাতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে মাসে ৪০ হাজার টাকা উপার্জন সম্ভব যেভাবেহোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে মাসে ৪০ হাজার টাকা উপার্জন সম্ভব যেভাবে

Manual2 Ad Code

হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ডিভাইসে

এইচটিসি ওয়ান

সনি এক্সপেরিয়া জেড

এলজি অপটিমাস জি প্রো

Manual8 Ad Code

স্যামসাং গ্যালাক্সি এস

এইচটিসি ডিজওয়্যার এইচডি

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১

আইফোনের আইওএস ১২ ও এর পরবর্তী ভার্সনগুলোতে হোয়াটসঅ্যাপ চলবে। আর কেএআইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ২.৫.২ ভার্সন বা এর পরের ভার্সন লাগবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code