শুষ্ক কাশির জন্য ঘরোয়া চিকিৎসা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

শুষ্ক কাশির জন্য ঘরোয়া চিকিৎসা

 

ঋতু পরিবর্তন হচ্ছে।
এ সময়ে অনেকের ঠান্ডা লাগবে, জ্বর হবে, খুসখুসে কাশি হবে।
এই কাশির যন্ত্রণা খুবই বিরক্তিকর ও বিব্রতকর অসুখ।
এ থেকে রক্ষা পেতে প্রাথমিক সমাধান কি?

বিভিন্ন গবেষণাপত্র ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই আজকের লেখায় জানাবো শুষ্ক কাশির জন্য ঘরোয়া চিকিৎসা কি কি হতে পারে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক শুষ্ক কাশির জন্য ঘরোয়া চিকিৎসা-

১। গরম পানি পান করুন।
শরীরের মেটাবলিজম রেট বাড়ে এতে। আর সহজেই সারিয়ে দেয় শুকনো কাশি। দিনে তিনবার গরম পানি পান করুন, কাশি প্রায় সেরে যাবে।
সঙ্গে একটু লবণ দিয়ে গার্গল করে দেখুন।

Manual2 Ad Code

২। আধা চামচ পেঁয়াজের রসে ছোট চামচের ১ চামচ মধু মিশিয়ে দিনে দু’বার করে খান।
গরম এক কাপ আদা চা খান। আদায় অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে।

Manual4 Ad Code

৩। মধু শুষ্ক কাশির মহৌষধ।
এক চামচ মধুর সঙ্গে আদার রস মিশিয়ে দিনে একবার করে খান।
কাশি অবশ্যই সেরে যাবে।

৪। তুলসী পাতার রস করে তাতে মধু আর আদার রস মিশিয়ে দিনে দু’বার করে খান। কাশি সেরে যাবে।
গরম পানির ভাপ নিলে দ্রুত কষ্ট লাঘব হবে। দিনে যেকোনো সময় এটা করতে পারেন।

৫। যষ্টিমধুও মুক্তি দেয় শুকনো কাশি থেকে।
২ বড় চামচ যষ্টিমধুর শুকনো মূল একটি মগে রেখে তাতে গরম পানি ঢালুন।
দিনে দু’বার ভাপ নিন ১০ থেকে ১৫ মিনিট করে।

Manual4 Ad Code

৬। ঘিয়ে ভেজে নিন গোলমরিচের গুঁড়া। তারপর খেয়ে ফেলুন।
এতে খুব দ্রুত সেরে যায় কাশি।

Manual1 Ad Code

৭। এক গ্লাস দুধে আধা চামচ হলুদ মিশিয়ে প্রতিদিন পান করুন।
এক কাপ পানিতে ২ থেকে ৩ কোয়া রসুন ফেলে গরম করুন।
একটু ঠান্ডা করে মধু মিশিয়ে খেয়ে ফেলুন।

সাধারণ কাশি ঘরোয়া চিকিৎসা নিলে ও ঠিকমতো খাওয়াদাওয়া করলে ৮ থেকে ১০ দিনে সেরে যায়।
কিন্তু ২ থেকে ৩ সপ্তাহেও কাশি না সারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code