মিশিগানের আইনসভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য সিনেট ও হাউসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় সিনেট ও হাউজের যৌথ অধিবেশনে সহকারী ডেমোক্রাটিক ককাসের চেয়ারম্যান সিনেটর পল ওয়াজনোর নেতৃত্বে এবং হাউস আব রিপ্রেজেনটেটিভ লরি স্টোনের যৌথ স্পনসরশিপের মাধ্যমে বঙ্গবন্ধুকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Manual8 Ad Code

এ সময় সিনেটর পল ওয়াজনো এবং রিপ্রেজেনটেটিভ লরি স্টোনের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেটর এডম ওলিয়ে, সিনেটর সিলভিয়া সানটানা, সিনেটর জেফ আরভিন, সিনেটর জিম রানস্ট্যাড, সিনেটর স্টেফানি চ্যাং ও সিনেটর রোজম্যারি বেয়ার ।

Manual2 Ad Code

সংসদীয় ভাষণে সিনেটর ওয়াজনো বলেন, এই সম্মাননার স্বীকৃতি আমাদের লেজিসলেটিভ ডেলিগেটরের মাধ্যমে অনুমোদিত হল যা আমাদের গভর্নর গ্রিচেইন হুইটম্যার এবং লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রেস্টের স্বাক্ষরিত।

তিনি এই অনুষ্ঠানকে বিশেষ ঐতিহাসিক উল্লেখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একাধারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু বাংলাদেশিদের প্রেরণা এবং মুজিবের দর্শন ইতিহাসের পাতায় সমুজ্জ্বল এবং চিরস্থায়ী।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও কার্যকরি সদস্য শাহানারা রহমান, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রাব্বি আলম, সংগঠনের সদস্য খাজা শাহাব আহম্মেদ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মিনহাজ রাসেল চৌধুরী, কানুন দনেল বড়ুয়া, নুরুল হাসান পারভেজ এবং নজরুল রহমান, মিশিগান স্টেট আওয়ামী লীগেরসহ সভাপতি মাহবুব রাব্বী খান, সদস্য অপ্রেশ বডুয়া, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, মিশিগান স্টেট যুব লীগের সভাপতি জাহেদ আজিজ সুমন, সদস্য নুরুজ্জামান এখলাস, মিশিগান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code