নতুন গানে ফিরল পুরোনো রোমান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক: ট্রেলার এসেছিল আগেই। তবে ‘টাইগার থ্রি’র ট্রেলার যতটা আওয়াজ তুলেছিল, তার চেয়ে বেশি শোরগোল ফেলে দিল ‘লেকে প্রভু কা নাম’। সিনেমাটির প্রথম গান প্রকাশ পেল গতকাল দুপুরে। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বইছে। মাত্র ৭ ঘণ্টায় ৮০ লাখের বেশি দর্শক শুনেছেন গানটির হিন্দি ভার্সন। এ ছাড়া তামিল ও তেলুগু ভার্সনও পছন্দ করেছেন সবাই।

Manual3 Ad Code

লেকে প্রভু কা নাম গানটি নানা কারণে স্পেশাল। ‘ভারত’ সিনেমার প্রায় চার বছর পর এ গানে আবার সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা গেল। এ ছাড়া অরিজিৎ সিংয়ের সঙ্গে বলিউড ভাইজানের মনোমালিন্যের প্রায় ৯ বছর পর সালমানের লিপে অরিজিতের গান। অমিতাভ ভট্টাচার্যের লেখা এ গানে সুর দিয়েছেন প্রীতম। অরিজিতের সঙ্গে গেয়েছেন নিকিতা গান্ধী। সব মিলিয়ে গানটিতে যে ম্যাজিক তৈরি হলো, তাতেই ঘোরগ্রস্ত দর্শক।

তুরস্কের ক্যাপাডোসিয়ায় এ গানের শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা। পাহাড়ঘেরা পরিবেশে সেট ফেলে, কয়েক শ সহযোগী শিল্পী নিয়ে নেচেছেন টাইগার ও জোয়া। এটি মূলত পার্টি সং। এ বছরই অরিজিতের গাওয়া আরেকটি পার্টি সং ‘ঝুমে জো পাঠান’ ভাইরাল হয়েছিল। এখন মনে হচ্ছে, সেই গানের ক্রেজকেও ছাপিয়ে যাবে লেকে প্রভু কা নাম।

Manual7 Ad Code

সালমান খানও মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা নাচের গান। সালমান বলেন, ‘ক্যাটরিনা ও আমার একসঙ্গে কয়েকটি আলোচিত গান আছে। সম্ভবত এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ডান্স ট্র্যাক হতে যাচ্ছে।’ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমায় সালমান-ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ইমরান হাশমিকে। দিওয়ালি উপলক্ষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code