বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে দীর্ঘ ধারাবাহিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক: বিশ্ববিদ্যালয় জীবনের গল্প নিয়ে আগেও বেশ কিছু ধারাবাহিক তৈরি হয়েছে। এসব নাটকে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিদিনের চিত্র। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে আরেকটি দীর্ঘ ধারাবাহিক। ‘ক্যাম্পাস’ নামের নাটকটি বানাচ্ছেন তুহিন হোসেন। শুটিং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, খুনসুটি, তর্ক—অনেক ঘটনা থাকে।

Manual5 Ad Code

যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সবার জীবনেই কমবেশি এমন ঘটনা আছে। সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। অনেকেই নস্টালজিক হয়ে পড়বেন। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের পুরো ঘটনা সঠিকভাবে দেখানো যায় না। তাই ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যাম্পাস ধারাবাহিকে অভিনয় করছেন রওনক হাসান, সুষমা সরকার, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা মিহি, নাইমা মাহা প্রমুখ। প্রাথমিকভাবে নাটকটি সাজানো হয়েছে ১০৪ পর্বে। প্রচারের পর দর্শকের সাড়া পেলে বাড়তে পারে পর্বের সংখ্যা। ইতিমধ্যে শেষ হয়েছে ১৬ পর্বের শুটিং।

Manual7 Ad Code

নির্মাতা তুহিন বলেন, ‘অভিনয়শিল্পীরা আমাকে অনেক সহায়তা করছেন। নাটকের গল্প শুনে আরও অনেক অভিনয়শিল্পী কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। যদি দর্শকের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, তাহলে এ ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় শিল্পীকে দেখা যেতে পারে।’

Manual7 Ad Code

ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে নির্মাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট। নির্মাতা বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করতে অনেক বাজেট প্রয়োজন। এ ছাড়া রাজশাহীতে পুরো ইউনিট নিয়ে শুটিং করাও ব্যয়বহুল। টিভি চ্যানেল থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে বাণিজ্যিক একটা বিষয় সব সময় থাকে। এ কারণে নাটকটি দর্শকের পছন্দ হওয়া অনেক বড় ব্যাপার।’

নির্মাতা জানান, আগামী ৪ নভেম্বর রাজশাহীতে শুরু হবে নাটকের দ্বিতীয় লটের শুটিং। সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন দেখা যাবে ক্যাম্পাস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code