এবার ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

Manual3 Ad Code

রিজভী বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Manual6 Ad Code

এর আগে গত রোববার সন্ধ্যায় হরতাল শেষে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code