মীর সাব্বির-হাসির নাটক ‘মেঘে ঢাকা চাঁদ’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে একক নাটক ‘মেঘে ঢাকা চাঁদ’। নাটকটির মূল ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কামরুন্নাহার হাসি। মানব মিত্রের স্ক্রিপ্টে নাটকটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

নাটক প্রসঙ্গে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এখন রোমান্টিক কমেডি নাটকের যুগ চলছে। এই সময়ে এ ধরনের একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে। সাব্বির ভাইসহ অভিনয়শিল্পীদের সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।

প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘ট্রেন্ডি গল্পের বাইরে একেবারে অন্যরকম একটি গল্পের নাটক এটি। আশা করি দর্শক উপভোগ করবেন না। ইচ্ছা আছে সামনে নিয়মিত ভিন্নধর্মী গল্পে আরও কিছু কাজ করার।’

Manual2 Ad Code

সম্পূর্ণ পারিবারিক ভিন্নধর্মী গল্পে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন জামশেদ শামীম, মনিরা আক্তার মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি ভিজুয়াল সীন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code