‘জননী জন্মভূমি’র নতুন সিজন শুরু আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত জেনারেল জেভদেতকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় গ্রিক সরকার। এ যাত্রায়ও জেভদেত গ্রিকদের সন্দেহমুক্ত থাকে; কারণ বিস্ফোরণে জেভদেত ছাড়া সব গ্রিক সৈনিক-অফিসার মারা যান। একজন বেঁচে থাকলেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় এ যাত্রায় বেঁচে যায় জেভদেত। ভাসিলির মৃত্যুর পর এবার ইযমিরের দায়িত্ব দেয়া হয় গ্রিক বাহিনীর কমান্ডার জেনারেল ফিলিপোসকে। জেভদেত সুস্থ হয়ে ইযমিরে ফিরে এসে জানতে পারে আজিযে সন্তানসহ নৌকাডুবিতে মারা গেছেন।

একদিকে আজিযেকে হারানোর শোক, অন্যদিকে দেশরক্ষার কঠিন দায়িত্ব। জেভদেত কী এই কঠিন অবস্থা উতরে যেতে পারবে? গ্রিক সৈনিকদের নির্যাতনের শিকার মৃতপ্রায় আজিযের আশ্রয় হয় এজিয়ান পর্বতমালার বিখ্যাত যোদ্ধা দাইন্তানলির আস্তানায়। আজিযে কী আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? গ্রিকদের আধুনিক যুদ্ধাস্ত্র আর জেনারেল ফিলিপোসের রণকৌশলের কাছে তুর্কীরা কতদিন টিকে থাকতে পারবে? এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিদেশি ধারাবাহিক নাটক ‘জননী জন্মভূমি’র নতুন সিজন। এটি ১ জানুয়ারি থেকে প্রতিদিন দীপ্ত টিভির পর্দায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

Manual4 Ad Code

‘জননী জন্মভূমি’ ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন- দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), সাইদ সুমন (তেভফিক), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিয), জয়িতা মহলানবীশ (হাসিবে), জয়শ্রী মজুমদার লতা (সেহের), মরু ভাস্কর (হ্যামিল্টন), আহসান চৌধুরী (ফিলিপোস), সজীব রায় (ইয়াকুপ), নাদিয়া ইকবাল (এফসুন), মেরিনা মিতু (এমিনে), সাজ্জাদ রাজীবসহ (দাইন্তানলি) অনেকে।  ধারাবাহিকটি প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code