পিতার ক্রন্দন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: গান নয়, যেন একজন পিতার ক্রন্দন। যে বাবাটি ছোট্ট শিশুকে হারিয়ে খুঁজে ফিরছে। ঘুম ভেঙে
আঁতকে উঠছে, বৃষ্টিতে ভিজে চিৎকার করে কাঁদছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে- আমার বুকে কেন বৃষ্টি অঝোরে
ঝরে পড়ছে/ তবু সারাক্ষণ আমার হৃদয়-মন নিবিড় অপেক্ষা করছে…।

লম্বা বিরতির পর ২৫ জানুয়ারি রাতে কুমার বিশ্বজিতের কণ্ঠে প্রকাশ হলো নতুন গান। নাম ‘নিবিড় অপেক্ষা’।
হাসানুজ্জামান মাসুমের কথায় গানটি বানিয়েছেন কিশোর দাশ। দারুণ একটি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছে
টিম শাহরিয়ার পলক। এতে পিতার চরিত্রে দারুণ অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার এবং পুত্রের চরিত্রে
রাহিল বিন হাসান।

Manual4 Ad Code

গানটি প্রকাশের পর থেকে ইউটিউব ও ফেসবুকে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। কারণ এই গানটি কুমার
বিশ্বজিতের বর্তমান জীবনের প্রতিধ্বনি ও ছবি। প্রায় সবাই জানেন, দূর পরবাসে কিংবদন্তির একমাত্র পুত্র
নিবিড় কুমার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রায় এক বছর ধরে। আর তার অসহায়
পিতা শুরু থেকেই সব ফেলে পুত্রের সুস্থতার প্রহর গুনছেন হাসপাতালের করিডোরে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code