যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতা জাফরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কলামিস্ট, বালাগঞ্জের সাবেক ছাত্রনেতা শেখ জাফর আহমদ যুক্তরাজ্যে এক সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাজ্য সময় দিবাগত রাত ২টার দিকে ম্যানচেস্টার শহরে এ দুর্ঘটনা ঘটেছে। শহরের একটি সড়কে বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে।

Manual5 Ad Code

এদিকে শেখ জাফর আহমদের সুস্থতা কামনায় বালাগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার (২৮ অক্টোবর) বিকালে বাদ মাগরিব স্থানীয় মোরারবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফুর শরিষপুরী।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। দোয়া মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তারা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বুরহান উদ্দিন, মজম্মিল হোসেন, মোহাম্মদ আলী গুলশের, মইনুল ইসলাম, আজমল হোসেন, সামস উদ্দিন সামু, ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, শফিকুল ইসলাম, সুহেল বারী, শামীম আহমদ, তজমুল আলী, ফারুক আহমদ, আব্দুল হান্নান, রুহেল আহমদ, ফজর আলী, সৈয়দ মোশতাক আহমদ, রুহুল আমিন, আহমদ আলী, মুহিব উদ্দিন, রফু মিয়া, ইসলাম উদ্দিন, কিনু মিয়া, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম লেচু, সহ-সভাপতি সালেহ আহমদ প্রমুখ শরিক হন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code