সিলেটের ৩ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৭ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সারাদেশে নতুন করে আরও ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট এই ৩টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

৩ জেলায় নতুন প্রশাসক হলেন যারা —

  • আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নানা চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত দল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলে কাহের শামীম দলের হাইকমান্ডের ইশারায় নির্বাচন থেকে সরে দাড়ান এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি মাঠে সরব হয়ে কাজ করেন। এবং দলীয় প্রার্থীর জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।

  • মিজানুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে।

Manual1 Ad Code

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনি মাঠে প্রচারণায় অংশ নেন। তাই দলের চেয়ারম্যানের পক্ষ থেকে জেলা প্রশাসক হিসেবে পুরস্কার পেলেন চৌধুরী মিজান।

Manual7 Ad Code

  • মিজানুর রহমান (ভিপি মিজান)

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান (ভিপি মিজান)।

তিনি ছাত্রদল নেতা হিসাবে যেমন বেশ জনপ্রিয় ছিলেন, তেমনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবেও জনপ্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

Manual2 Ad Code

তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর- রাজনগর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও দল সাইফুর রহমান পুত্র নাসের রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এবং দলের হাইকমান্ডের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে নাসের রহমানের পক্ষে মাঠে কাজ করেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে ভিপি মিজানের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তার নেতৃত্বে মৌলভীবাজার জেলা পরিষদ আরও গতিশিল হবে বলেই মনে করছেন রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ৬ টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code