শ্রীমঙ্গলে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান, জরিমানা ৯ প্রতিষ্ঠানকে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual4 Ad Code

মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ফুটপাত ও সড়কে দোকানের মালামাল রাখায় আটটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন ধরনের মালামাল রেখেছে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

Manual6 Ad Code

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। তাই সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি শহরকে সুন্দর রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code