নেইমারের বান্ধবী ও সন্তানকে অপহরণের চেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: মাসখানেক আগেই এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। আর সেই মেয়েকে অপহরণের জন্য নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে, মার্কার এক প্রতিবেদনে। অবশ্য ঘটনার সময় বাড়িতে ছিলেন না নেইমারের বান্ধবী ও মেয়ে। তবে তাদের না পেয়ে অভিযুক্ত দুষ্কৃতীরা ব্রুনার বাবা এবং মায়ের হাত পা বেঁধে ডাকাতি করেন। অবশ্য নেইমারের বাবা ও মা’কে কণও ক্ষতি করেনি তারা। এদিকে এই ঘটনায় ব্রাজিল পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে একজনক অভিযুক্তকে গ্রেফতার করেছে, এমনটায় জানায় মার্কার প্রতিবেদনে।

Manual2 Ad Code

ইউরোপের গণমাধ্যমের তথ্য অনুসারে, যে অভিযুক্তকে ধরা হয়েছে সেই ব্যক্তি ওই বাড়ির কাছেই থাকতেন বলে জানা গেছে। বাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ। তারা ওই বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে। নেইমার এখন আল হিলালের হয়ে খেলছেন।

Manual7 Ad Code

চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন নেইমার। তার মাঝে নেইমারের বান্ধবী ও তাঁদের সদ্যোজাত কন্যাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এই খবরে ফুটবল মহলে শোরগোল পড়ে গিয়েছে। নেইমার ও তাঁর বান্ধবী ব্রুনা পুরো বিষয়টি ইন্সটাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

৭ অক্টোবর নেইমারের মেয়ের জন্ম হয়েছে। সমাজিকমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছিলেন নেইমার নিজেই। ব্রাজিলের ফুটবল তারকার একটি ছেলে আছে। নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্টাস জন্ম দিয়েছিলেন ছেলে ডাভি লুকা ডে সিলভা স্যান্টসকে। তার বয়স এখন ১২ বছর।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code