ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ কখন পূর্ণাঙ্গ লড়াইয়ে নামবে জানাল হামাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

হামাসের মিত্র বলে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তখনই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে, যখন হামাস নিঃশেষ হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন, হামাসের এক জ্যেষ্ঠ মুখপাত্র। গতকাল সোমবার হামাসের নেতা আহমেদ আবদুল হাদি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদ আবদুল হাদি বর্তমানে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করেছেন। তিনি জানিয়েছেন, লেবাননভিত্তিক হিজবুল্লাহ এখনই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত নয়। হিজবুল্লাহ তখনই লড়াইয়ে জড়াবে, যখন হামাস পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আব্দুল হাদি বলেন, ‘এখন উপযুক্ত সময় নয়।’ তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহর জন্য শেষ সীমা হলো—যখন গাজায় হামাস আর প্রতিরোধ করতে সক্ষম হবে না, তখন তারা লড়াইয়ে নামবে।

Manual4 Ad Code

এর আগে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলবে। দেশটির বিরুদ্ধে যে রণাঙ্গন চালু হয়েছে, তা সক্রিয় থাকবে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর সশস্ত্র শাখা নতুন অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। লেবাননের একটি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হাসান নাসরুল্লাহ এ ঘোষণা দেন।

Manual7 Ad Code

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে নাসরুল্লাহ বলেন, ‘বিগত কয়েক বছরে হিজবুল্লাহ অস্ত্রের ধরনগত উন্নতির পাশাপাশি সংখ্যাগত উন্নতিও করেছে। পাশাপাশি বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বেড়েছে।’ ভাষণে তিনি হিজবুল্লাহর ভান্ডারে বুরকান সিরিজের ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে বলেও জানান। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এ সময় তিনি হিজবুল্লাহর দখলে বিপুল পরিমাণ ড্রোন রয়েছে বলেও জানান।

নাসরুল্লাহ জানান, হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলি শহর কিরয়াতে আঘাত হেনেছে। তিনি বলেন, এই ফ্রন্ট সক্রিয় থাকবে। এর সহজ অর্থ হলো, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলতে থাকবে। নাসরুল্লাহর এই মন্তব্য এমন এক সময়ে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করলে লেবাননের রাজধানী বৈরুতকেও গাজার পরিণতি বরণ করবে।

গত ১১ অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৯১ ডিভিশন পরিদর্শনকালে গ্যালান্ত এ মন্তব্য করেন। এ সময় তিনি ইসরায়েলে হামলা না চালাতে হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে বলেন, গোষ্ঠীটি বড় ধরনের ভুল করার খুব কাছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ যদি কোনো ভুল করে, তার মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ মানুষকে।

গ্যালান্ত বলেন, ‘হিজবুল্লাহ লেবাননকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে টেনে আনছে এবং এটি করার মাধ্যমে তারা ভুল করছে। তারা যদি এমন কোনো ভুল করেই, তবে প্রথমেই তার মূল্য চোকাতে হবে লেবাননের সাধারণ জনগণকে।’ এ সময় তিনি লেবাননের রাজধানী বৈরুতকেও গাজার পরিণতি দেওয়া হবে উল্লেখ করে বলেন, ‘আমরা গাজায় যা করছি, আমরা জানি এই কাজগুলো কীভাবে বৈরুতে করতে হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code