বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আইসিইউতে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কারারুদ্ধ সালাহউদ্দিন আহমেদকে আইসিইউতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল সকাল ১১টায় তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

মঙ্গলবার ( ২১ নভেম্বর ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।

Manual7 Ad Code

শামসুদ্দিন দিদার জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাঁর হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। এছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ ওঠানামা করছে। তাঁর পরিবার জানিয়েছে, বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code