হবিগঞ্জে আজমেরিগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual5 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই পিংকু মোদক (৩২) খুন হয়েছে।রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মার যায়।
নিহত পিংকু মোদক আজমিরীগঞ্জ শহরের পুকুর পারের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মানিক মোদক এর ছেলে।
পুলিশ ঘাতক রিংকু মোদক (২৮)কে ছুরিসহ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিংকু মোদক বানিয়াচংয়ে স্টুডিও ব্যবসা করে। শনিবার দুপুরে সে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় তার মামা লিটন কুরির দোকানের সামনে এসে ছোটভাই রিংকু মোদককে পায়। রিংকু মোদক মানসিক প্রতিবন্ধি। ছোটভাইকে সাথে নিয়ে বাড়ী যেতে বললে রিংকু মোদক তার কোমড়ে থাকা ছুরি দিয়ে পিংকু মোদককে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে পিংকু মোদক মারা যায়।
শনিবার রাতেই পুলিশ ছোড়াসহ রিংকু মোদককে আটক করে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, ঘাতক রিংকু মোদককে ছুরিসহ পুলিশ আটক করেছে। শুনেছি তার মানসিক সমস্যা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।