অ‌্যা‌নি‌মেল ট্রেলার: রণবী‌রের এমন রূপ কেউ দেখেনি আগে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual1 Ad Code

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। সঙ্গে রয়েছে ভয়ংকর সব অ্যাকশন। ছোট্ট এই ঝলকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে টিম ‘অ্যানিমেল’। মুক্তির ২ ঘণ্টায় ট্রেলারটি ইউটিউবে দেখা হয়েছে ৩০ লাখ বারেরও বেশি।

ছোট থেকে বাবার ভালোবাসার পাগল অর্জুন (রণবীরের চরিত্রের নাম)। বাবাই তাঁর কাছে সুপারহিরো। অথচ সারা দিনে বাবা (অনিল কাপুর) ১০ মিনিট সময় দিতে পারে না ছেলেকে। বাবার জন্য মনে যে ভালোবাসা লালন করেছে অর্জুন, তা একটা সময় তাঁকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে। মানুষ খুন করতে কোনও কুণ্ঠাবোধ নেই তাঁর মধ্যে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের বন্যা বয়েছে। কখনো বন্দুক হাতে তো কখনো কুঠার হাতে মানুষ খুন করতে দেখা গেছে রণবীরকে।

Manual8 Ad Code

‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেব বাবা’ কিংবা ‘আমার বাবার ওপর যে গুলি চালিয়েছে আমি নিজের হাতে তার গলা কাটব’। ট্রেলারে বাবার-ছেলের মধ্যকার ভালোবাসা উঠে এসেছে বেশ কিছু ডায়ালগে।

Manual3 Ad Code

ট্রেলারের একদম শেষভাগে দেখা গেছে ববি দেওলকে। তাঁর সঙ্গে রণবীরের ফাইটিং দৃশ্য ট্রেলারে উত্তেজনা বাড়িয়েছে। যা দেখে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন।

Manual4 Ad Code

‘অ্যানিমেল’–এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে।

এদিকে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। আগামী ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code