বিমান থেকে লাফ দেবেন জোকোভিচ, কী কারণে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।

সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।

Manual8 Ad Code

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’

Manual1 Ad Code

শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code