কোলাহলপূর্ণ পরিবেশেও আইফোনে কথা হবে পরিষ্কার, কীভাবে করবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: বিশেষ করে ঘরের বাইরে বা জনসমাগমের স্থানে মোবাইল ফোনে কথা বলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। ফোন কলের অপর পাশের ব্যক্তি যেমন কথা ঠিকমতো শুনতে পান না, আবার এপাশ থেকেও গোলমালের শব্দ বা নয়েজের কারণে অপরপাশের কথা স্পষ্ট শোনা যায় না। এই সমস্যার সমাধান এনেছে অ্যাপল।

ব্যাকগ্রাউন্ডের অবাঞ্ছিত শব্দ বা নয়েজ মুছে দিয়ে পরিষ্কার কথা শোনার জন্য আইফোনে রয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার।

Manual6 Ad Code

২০২১ সালে বাজারে আসা আইওসএস ১৫–এ প্রথম ‘ভয়েস আইসোলেশন’ ফিচারটি যুক্ত হয়। সেসময় শুধু ফেস টাইমের মতো কিছু অ্যাপে এটি ব্যবহার করা যেত। তবে সাধারণ ফোন কলের সঙ্গে টুলটি কাজ করত না। তবে আইওএস ১৬.৪ আপডেটে সাধারণ ফোনকলের জন্যও ফিচারটি ব্যবহারের সুবিধা দেওয়া হয়।

ফিচারটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ ও ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে পার্থক্য করতে পারে। এই টুল অবাঞ্ছিত শব্দ ফিল্টার করে, যেন ব্যক্তির কণ্ঠ পরিষ্কারভাবে বোঝা যায়।

Manual4 Ad Code

আইওএসের ১৬.৪ বা এর পরের সংস্করণগুলোতে আইফোনে ভয়েস আইসোলেশন ফিচার ব্যবহার করা যাবে। তবে আইফোন এক্সআর–এর আগের মডেলগুলোতে এই ফিচার কাজ করবে না।

ভয়েস আইসোলেশন ফিচারটি যেভাবে চালু করবেন

১. প্রথমে সাধারণ ফোনকল অথবা ফেসটাইমে অডিও বা ভিডিও কল শুরু করতে হবে।
২. স্ক্রিনের ডান পাশের ওপর থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করুন।
৩. এরপর মাইক্রোফোন মোড (মাইক্রোফোন আইকোন) বাটনটি খুঁজে বের করুন।
৪. মাইক্রোফোন মোড বাটন ট্যাপ করে মেনু বের করুন।
৫. মেনুর অপশনগুলো থেকে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার নির্বাচন করুন।

Manual3 Ad Code

ফিচারটি চালু হলে ভয়েস কল থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হবে। বিশেষ করে কোলাহলপূর্ণ পরিবেশের জন্য এই ফিচার অনেক কার্যকরী।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code