নির্বাচনের তারিখ পেছালে আওয়ামী লীগ মানবে না: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual5 Ad Code

বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে ইউরোপ-আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code