‘অনুভবের পংক্তিমালা’ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: অনুস্বার কালচারাল স্কুল ও শব্দচারী আবৃত্তি অঙ্গনের যৌথ আয়োজনে ‘অনুভবের পংক্তিমালা’ শিরোনামে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে এটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্ট, চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Manual1 Ad Code

চট্টগ্রাম আর্ট কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রিতা দত্ত ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখক রাশেদ রউফ এবং শিশু সাহিত্যিক দীপক বড়–য়া অনুষ্ঠানে বক্তব্য দেন।

Manual3 Ad Code

কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সভাপতিত্বে রাশেদ মুহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। আমন্ত্রিত অতিথির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রথম উদ্দীপক হলো বাংলা ভাষা। এই বাংলা ভাষার সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে ঔপনিবেশিক শৃঙ্খল থেকে সংস্কৃতিকে মুক্ত করা হলো তরুণ প্রজন্মের দায়িত্ব।

Manual2 Ad Code

বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখক রাশেদ রউফ বলেন, এক সময় আবৃত্তি নিছক শিল্পচর্চা হলেও এখন এই শিল্পকে মানুষ পেশা হিসেবে গ্রহণ করছে। যে কারণে মানুষ এখন গানের মতোই শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিকে সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছে।

কবিতা সন্ধ্যায় অনুস্বার কালচারাল স্কুলের আবৃত্তি বিভাগের শিশু শিল্পীদের নিয়ে সাইমুম মুরতাজার গ্রন্থনা ও নির্দেশনায় ‘যেখানে হারিয়ে যাই আমার আমি’ শিরোনামে বৃন্দ-আবৃত্তি পরিবেশন করা হয়। গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মুবিন তুষার ও প্রমিতা বড়–য়া। একক আবৃত্তি পরিবেশন করেন শব্দচারী আবৃত্তি অঙ্গনের শিল্পী রাশেদ মুহাম্মদ, শাওকী ইবনে সাফওয়ান, সাইমুম মুরতাজা, আরমানউজ্জামান, উদ্দীপন তালুকদার, মুহাম্মদ ওয়াসিম, আবসার তানিম, হৈমন্তী শুক্লা ধর, ইব্রাহিম মাহমুদ, খায়রুন জান্নাত, মিজানুর রহমান, গিয়াস উদ্দীন মামুন ও কামরুল হায়দার চৌধুরী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code