প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে: পলক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৩ বছরে সততা, সাহসিকতা আর দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত বাংলাদেশ ডিজিটাল হয়েছে, খাদ্যেও হয়েছে স্বয়ংসম্পূর্ণ। আর তাই বাংলাদেশ খাদ্য উৎপাদনে এখন বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। আর মৎস্য উৎপাদনে চতুর্থ। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত মুক্তির সংগ্রাম সমাপ্ত করেছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ডালের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code