নির্বাচন যারা বর্জন করেছে তারা পরীক্ষায় উত্তীর্ণ: মঞ্জু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামী লীগ মূলত আবারও দেশে বাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নকশাল এর রাজনীতি চালু করতে যাচ্ছে। ৭ জানুয়ারি নির্বাচন হলে দেশে আবারও বাকশাল ও নকশালপন্থি রাজনীতি ফিরে আসবে।’

Manual5 Ad Code

সরকার ও জনগণকে সতর্ক করে তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সাজানো প্রহসনের নির্বাচন যারা বর্জন করেছে তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

‘সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের’ দাবিতে বুধবার রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে মঞ্জু এসব কথা বলেন।

Manual7 Ad Code

বিকাল সাড়ে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তা কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এবি যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান প্রমুখ।

Manual6 Ad Code

যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। অতীত স্বৈরাচারদের পরিণতি জানার পরও সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জেদে সবাইকে একসঙ্গে বিপদে ফেলছে। গত ৪০ বছর ধরে তিল তিল করে দেশ যে অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছে সরকারের হটকারিতায় তা আগামী কয়েক যুগের জন্য অন্ধকারে ঢেকে যাবে।’

তিনি সরকারের উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘জনগণের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। জনরোষ বিস্ফোরিত হবার আগেই পদত্যাগ করুন।’

Manual1 Ad Code

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এফসিএ এবং আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব শাহ্ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code