রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

Manual1 Ad Code

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ আজ বৃহস্পতিবার দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঠিক করেছে।

Manual3 Ad Code

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেছেন।

Manual2 Ad Code

রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনে দাঁড়াবেন কি না, তা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে তিনি আবার নির্বাচনে অংশ নেবেন বলেই ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রাশিয়ার এই ‘অভিযান’ এখনো চলছে। এমন পরিপ্রেক্ষিতে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সাত মাসের মাথায় ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো। অঞ্চল চারটি হলো খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code