ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী নওশীন মাসুদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন মাসুদ। চেয়েছিলেন সুস্থ হয়ে দুই সন্তানের কাছে ফিরতে। তা আর হলো না। গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছেন সহ-অভিনেতা আদনান সিদ্দিকী।

Manual8 Ad Code

এই অভিনেত্রীর অকালপ্রয়াণে তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহ-অভিনেতা আদনান সিদ্দিকী এক্স (টুইটার) মাধ্যমে লিখেছেন, ‘বিদায় আমাদের প্রিয় নওশীন মাসুদ। প্রিয় বন্ধু, ভালো মনের মানুষ। তাঁর সঙ্গে কাটানো ক্যামেরা ও ক্যামেরার বাইরে প্রতিটা মুহূর্ত ছিল জাদুর মতো। তাঁর স্বতঃস্ফূর্ততা ও স্টাইলের কথা আলাদা করে বলতে হয়। তোমার সঙ্গে পর্দা ভাগাভাগির স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা। শান্তিতে থাকো।’

২০০০ সাল-পরবর্তী ক্যারিয়ার শুরু করলেও তিনি আলোচনায় আসেন ২০১০ সালে। ‘ডলি কি আয়েগি ভারত’ সিরিয়ালে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ছিল সাবা। পরে তাঁকে আলোচনায় আনে ‘জাল’, ‘ঘর তো আখির আপনা হায়’, ‘কলোনি ১৯৫২’সহ আরও বেশ কিছু ধারাবাহিক। শুধু অভিনেত্রী হিসেবে নয়, তিনি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত।

নওশীন ‘আনদাজ আপনা আপনা’সহ একাধিক অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তাঁকে মিউজিক ভিডিও বানাতে দেখা গেছে। অভিনয়ের বাইরে ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে পেইন্টিং ভাগাভাগি করেও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন নওশীন মাসুদ।

নওশীনের জন্ম ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ওপর পড়াশোনা করে নাম লেখান অভিনয়ে। তিনি তারিক কোরায়েশিকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের ডিভোর্স হয়। তাঁর দুই ছেলে রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code