২৮ অক্টোবর থেকে ২৬৩ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে বাসে আগুনের ঘটনা ঘটেছে ১৬২টি। ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়েছে।

আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর আজ দুপুর পর্যন্ত আর কোনো গাড়িতে অগ্নিসংযোগের কথা শোনা যায়নি।

Manual5 Ad Code

অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও দুটি ট্রেনসহ অন্য গাড়ি ২৬টি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code