১ জানুয়ারি থেকে সারা দেশে আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

জাতীয় ডেস্ক :

Manual1 Ad Code

আগামী ১ থেকে ৭ জানুয়ার পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর)  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ডামি নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগ দাবিতে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জ্ঞাপন করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসীন রশিদ, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরামের সুপ্রিম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ আরও অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

কায়সার কামাল বলেন, ‘২৮ অক্টোবরের পর থেকে গণতন্ত্রকামী ২৩ হাজার ৪৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৬৮৪টি। আর গত ১৬ সপ্তাহে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১ হাজার ৪৮২ জনকে। সরকার বা সরকারের কোনো অনুচরদের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে সারা দেশের আইনজীবীদের কাছে আহ্বান জানাই।’

Manual3 Ad Code

সম্পাদনা : রুমি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code