ইরান জবাব দিতে জানে: হুঁশিয়ারি ঘানির

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানের ‘প্রতিরোধ স্পৃহা’কে রুখে দেওয়া যাবে না বলে হুঁশিয়ার করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। বলেছেন, তার দেশ এখনও জবাব দিতে প্রস্তুত আছে। শুক্রবার (১ জানুয়ারি) সুলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন অঙ্গীকার করেন ঘানি। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যান ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলাইমানি। এ সফর চলাকালে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code