খেরসনে ইউক্রেনের জন্য ফাঁদ পাতছে রাশিয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ খেরসন থেকে গত কয়েক দিন ধরে জোরেশোরে বেসামরিকদের অন্যত্র সরিয়ে নিয়েছে রাশিয়া। বেলজিয়ামের সমান আয়তনের শহরটি ক্রিমিয়া উপদ্বীপের প্রবেশ পথ। ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পরই খেরসনের দখল নিয়েছিল রাশিয়া।
ডিনিপার নদী দ্বারা বিভক্ত খেরসন হলো প্রথম ইউক্রেনীয় শহর যা পুরোপুরি দখল করতে সক্ষম হয় রাশিয়া। দখলের পর এখানে কয়েক হাজার সেনা তারা মোতায়েন করেছিল।
ডিনিপার নদীর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ধরে রাখা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আরও উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হতে পারবে রুশ সেনারা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের সেনারা পশ্চিম তীরে বেশ কয়েকটি গ্রাম ও শহর রুশদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। একই সময় তারা ডিনিপার নদীর সেতু, ফেরি ও পন্টুনে হামলা চালিয়েছে। অস্ত্র গুদামে চালিয়ে গুপ্ত হামলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code