একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে উত্তর কোরিয়া

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশটির তার পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত জুনের পর এবারই প্রথম এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা এই তথ্য সামনে এনেছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় আসার পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পূর্ব নির্ধারিত সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটল। অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র-চালিত গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code