বিশ্বনেতাদের সমাবেশে যা প্রত্যাশা করা হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জলবায়ু সংকট ও ইউক্রেনে যুদ্ধ ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অধিবেশন উপলক্ষে জড়ো হবেন বিশ্বের ১৪০ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি। মঙ্গলবার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। দুই সপ্তাহে একাধিক বৈঠকের পর এই বিতর্ক শুরু হবে। জাতিসংঘের বার্ষিক আয়োজনের মধ্যে এই বিতর্কের প্রতি নজর থাকে বিশ্ববাসীর।

Manual7 Ad Code

এই বিতর্কে বিশ্বনেতারা আগামী বছরের জন্য তাদের অগ্রাধিকার তুলে ধরার সুযোগ পান। গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার আহ্বান জানান। কখনও কখনও প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন।

Manual1 Ad Code

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এটি হলো এমন একটি মুহূর্ত যখন প্রতি বছর বিশ্বের সব প্রান্তের নেতারা শুধু যে বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করেন তা নয়, সাধারণ কল্যাণের জন্য কাজ করেন। এই মুহূর্তে বিশ্বের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Manual3 Ad Code

এবারের সাধারণ বিতর্ক ‘আস্থা পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুজ্জীবিত করা: সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং স্থায়িত্বের দিকে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিত করা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code