কে এই ডেনমার্কের যুবরাজ ফ্রেডরিক

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: নতুন বছরের শুরুতেই ডেনমার্কের রানি দ্বিতীয় মাগ্রেইটের পদত্যাগের ঘোষণায় বিস্মিত হয়েছেন ডেনিশবাসীরা। রানিকে স্থলাভিষিক্ত করবেন কেএই জল্পনাকল্পনা শুরুর আগেই নতুন রাজার নামও ঘোষণা করেছেন রানি। তিনি আর কেউ নন, ক্রাউন প্রিন্স ফ্রেডরিক। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে সোমবার ( জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual1 Ad Code

প্রতিবেদনটিতে বলা হয়, নতুন বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়বেন রানি মাগ্রেইটে। সেদিন তার ক্ষমতায় থাকার ৫২ বছর পূর্তি হবে। একই দিনে রানির স্থলাভিষিক্ত হবেন যুবরাজ ফ্রেডরিক।

নববর্ষের দিন টিভিতে সম্প্রচারিত একটি লাইভ ঘোষণায় রানি বলেছেন, ‘আমি আমার ছেলে, ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের কাছে সিংহাসন হস্তান্তর করব।

Manual1 Ad Code

১৯৯০ এর দশকের গোড়ার দিকে ডেনমার্কেপার্টি প্রিন্সহিসেবে পরিচিত ছিলেন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক। তবে ১৯৯৫ সালে আরহাস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর, তার সম্পর্কে সবার এমন ধারণাগুলো পাল্টাতে শুরু করে। তিনিই প্রথম ডেনিশ রাজকীয় ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করেছিলেন।

Manual4 Ad Code

ছাত্রজীবনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে ছিলেন ফ্রেডেরিক। সেখানে তিনি ফ্রেডেরিক হেনরিকসেন ছদ্মনামে ভর্তি হয়েছিলেন। পরে ডেনিশ নৌবাহিনীতে কাজ করেন।

Manual4 Ad Code

২০০০ সালে ৫৫ বছর বয়সে গ্রিনল্যান্ডে চার মাসের স্কি অভিযানে অংশ নিয়েছিলেন ফ্রেডেরিক। তখন তাকেডেয়ারডেভিলউপাধি দেওয়া হয়েছিলো। এসময় স্লেজিং এবং স্কুটার দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। একবার তিনি বলেছিলেন, সিংহাসনে বসার পরও নিয়মিত স্কি প্র্যাক্টিস চালিয়ে যাবেন। তিনি বলছিলেন, ‘আমি নিজেকে একটি দুর্গে বন্দী করতে চাই না। আমি আমার মতোএকজন সাধারণ মানুষের মতো হতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code