লোহিত সাগরে হামলা বন্ধ করতে হবে: জার্মানি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মানি। বুধবার (৩ জানুয়ারি) জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর এ হামলা ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এই খবর জানিয়েছে।

Manual1 Ad Code

 

হুথিদের হামলার কারণে জার্মানির হ্যাপাগ–লয়েডসহ এক ডজনেরও বেশি বড় শিপিং সংস্থাকে কৌশলগত জলপথে কার্যক্রম স্থগিত করে রুট পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার আশেপাশের দীর্ঘ এবং ব্যয়বহুল রুট দিয়ে যেতে বাধ্য করেছে।

 

Manual4 Ad Code

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলমুখী যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল হুথিরা। তাদের আটকানোর জন্য জলসীমায় মার্কিন নেতৃত্বাধীন নৌ–জোট থাকা সত্ত্বেও এখনও ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code