চীনের জিনজিয়াংয়ে প্রেসিডেন্টের বিরল সফর, ঐক্যের ডাক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অশান্ত থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত আট বছরের মধ্যে এবারই প্রথম অঞ্চলটি সফর করলেন তিনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, ওই অঞ্চলের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে চীন। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং জিনজিয়াংয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তুলা চাষ, বাণিজ্য এলাকা এবং জাদুঘর পরিদর্শন করেন তিনি। শুক্রবার শি জিনপিং ওই অঞ্চল ত্যাগের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই সফরের ওপর ৩৪ মিনিটের খবর প্রচার করেছে। জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে জিনজিয়াং থেকে তুলা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে বারবারই উইঘুরদের বিরুদ্ধে কোনও নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code