রেসিপি: ডাল দিয়ে ডিম রান্না

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

ডাল দিয়ে মজাদার ডিম রান্না করে ফেলতে পারেন। আইটেমটি সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ। রান্না করাও বেশ সহজ। জেনে নিন রেসিপি।

 

Manual1 Ad Code

পৌনে এক কাপ মসুর ডাল আধা কাপ মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন ভালো করে। এক লিটার পানি দিয়ে সেদ্ধ করে নিন ডাল। একদম গলিয়ে ফেলবেন না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আধা আচা চামচ, চা চামচ আদারসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। মুঠো পেঁয়াজ কুচি দুটি টমেটো টুকরো করে দিন। আরও কিছুটা পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন। আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিন। 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ডাল বাগাড় দেওয়ার জন্য প্যানে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। দুটি সেদ্ধ ডিম মাঝখান থেকে কেটে দিয়ে দিন। পেঁয়াজের সাথে ভাজা ভাজা করুন ডিম। ডালের মধ্যে পেঁয়াজ ডিমের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code