শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে মিলিত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে এই বৈঠক শুরু হয়েছে। এতে ৮১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

 

চলতি সপ্তাহের শেষ দিকে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রবিবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না।

 

আলোচনায় জেলেনস্কির প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন তার চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক। এতে অংশ নিচ্ছেন ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি পেনি প্রিৎজকার এবং ইউরোপীয় ও ইউরেশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেমস ও’ব্রায়েন।

Manual5 Ad Code

 

যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছরে ইউক্রেনের প্রতি মার্কিন সহযোগিতায় ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বক্তব্য রাখতে পারেন।

Manual7 Ad Code

 

স্বাগতিক দেশ সুইজারল্যান্ড বলেছে, ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্য হলো নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তির জন্য নীতি চূড়ান্ত করা। গত সপ্তাহে এক বিবৃতিতে দেশটি বলেছে, এই নীতিগুলো হতে পারে পরবর্তী পর্যায়ের শান্তি প্রক্রিয়ার ভিত্তি।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code