ফারিণের ভাগ্য

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: 

Manual6 Ad Code

তাসনিয়া ফারিণের বিদেশ-ভাগ্য বেশ প্রশস্তই বলা যায়। দেশে সফল ক্যারিয়ার গড়েও প্রথম মুক্তি পাওয়া ছবিটি ভারতের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরও এক পৃথিবী’ ছবিটির শুটিং হলো আবার লন্ডনে। এরপর বিয়েবন্ধনে আবদ্ধ হন একই শহরের প্রবাসী পাত্রের সঙ্গে।

 

অভিনেত্রীর বিদেশ-ভাগ্যের উদাহরণ এখানেই শেষ হতে পারতো। কিন্তু হলো না। কারণ, টলিউডের সিনেমায় অভিষেক হলেও ফারিণের শুটিং করা প্রথম ছবিটির নাম ‘ফাতিমা’। যার শুটিং শুরু হয় ২০১৭ সালে। ধ্রুব হাসানের নির্মাণে ছবিটির দীর্ঘ শুটিং-ভ্রমণ শেষ হয় ২০২৩ সালে জুনে। ৭ বছরের ভ্রমণে ‘ফাতিমা’র বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হন ইয়াশ রোহান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই। এতে অতিথি শিল্পী হিসেবে যুক্ত হন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।

Manual8 Ad Code

 

শিল্পীদের তালিকায় এটুকু অনুমেয়, ছবিটির কাজ শেষ হতে দীর্ঘসূত্রতার কারণ। তারচেয়ে বড় কারণ, সিনেমাটি নিয়ে নির্মাতা ধ্রুব হাসানের ধীরস্থির গবেষণা। যার ফল হিসেবে গত বছর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো এবং ইন্ডি গেদারিং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় ছবিটি। তবে আরও বড় প্রাপ্তির আশায় উৎসব দু’টিতে ছবিটির প্রিমিয়ার করেননি নির্মাতা।

Manual1 Ad Code

 

অবশেষে যুক্তরাষ্ট্র পেরিয়ে ফারিণের ‘ফাতিমা’ এবার যাচ্ছে ইরানের তেহরানে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আসরে। সেখানে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। নিশ্চিত করেন নির্মাতা ধ্রুব হাসান। জানান, উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘ফাতিমা’।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code