স্যুপে যে উপাদান দিলে মিলবে পুষ্টিগুণ

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: টমেটো স্যুপ হোক কিংবা চিকেন স্যুপ, টপিংস হিসেবে যোগ করতে পারেন এমন কিছু উপাদান যা কেবল এর স্বাদকেই বাড়াবে না, বাড়িয়ে তুলবে এর পুষ্টিগুণকেও। জেনে নিন স্যুপে কোন কোন উপাদান যোগ করবেন।

পিৎজা, পাস্তা এবং বার্গারে অতিরিক্ত পনির যোগ করতে পছন্দ করি আমরা। এটি কিন্তু যোগ করতে পারেন স্যুপেও। স্যুপে ক্রিমি টেক্সচার আনবে পনির বা চিজ। চূর্ণ মোজারেলা পনির যোগ করে নিন স্যুপে, আর উপভোগ করুন মজাদার স্যুপ।

Manual3 Ad Code

বিভিন্ন ধরনের ভেষজ মিশিয়ে স্যুপের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে পারেন। থাইম, ওরেগানো, রোজমেরি এবং পার্সলে মিশিয়ে নিতে পারেন স্যুপে। এগুলো যত বেশি সতেজ হবে, স্যুপের স্বাদ তত ভালো হবে। 

স্যুপ স্বাদে সমৃদ্ধ করতে চাইলে যোগ করতে পারেন মাখন। নিয়মিত লবণযুক্ত মাখনের পাশাপাশি রসুন মাখনের মতো একটি স্বাদযুক্ত মাখনও যোগ করতে পারেন। 

Manual6 Ad Code

বাদাম এবং বীজ ছড়িয়ে দিতে পারেন স্যুপে। একটি ক্রাঞ্চি স্বাদ চলে আসবে স্যুপে। পাশাপাশি বাড়বে পুষ্টিমানও। কুমড়ার বীজ, আখরোট বা যেকোনো পছন্দের বাদাম ও বীজ মেশাতে পারেন স্যুপে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code