তাইওয়ানের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তাইওয়ানের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
এমনটাই আশা করছেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে। গত
মাসের নির্বাচনের পর প্রথমবার তাইপেই সফরে আসা মার্কিন আইনপ্রণেতাদের
দলের সঙ্গে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৈঠকের পর এই মন্তব্য করেছেন তিনি।
চলতি মাসের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন
কর্মকর্তাদের সঙ্গে এটিই লাইয়ের প্রথম বৈঠক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই
খবর জানিয়েছে।

Manual8 Ad Code

তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং বর্তমান
ভাইস প্রেসিডেন্ট লাই ২০ মে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন।

চীন তাইওয়ানকে তার নিজস্ব এ ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং লাইকে একজন
বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিশ্বাস করে। এমনকি লাইয়ের সঙ্গে কোনও
প্রকার আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে চীন।

Manual2 Ad Code

ইউএস হাউজ অভ রিপ্রেজেন্টেটিভস এর তাইওয়ান ককাসের রিপাবলিকান প্রতিনিধি
মারিও ডিয়াজ-বালার্ট এবং ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ অ্যামি বেরার সঙ্গে
বৃহস্পতিবার বৈঠক করেছেন লাই। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও আমরা গণতন্ত্র
এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code