ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ১০ পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বছরের এই সময়টায় বেশ ঘোরাঘুরি করা হয়। সমুদ্র কিংবা
পাহাড় ভ্রমণ শেষে ত্বক ট্যান হয়ে যাওয়ার সমস্যায় ভুগি আমরা কমবেশি
অনেকেই। এছাড়া ঠিক মতো সানস্ক্রিন ব্যবহার না করার কারণেও ত্বক
রোদে পুড়ে যেতে পারে। ত্বকের এই ট্যান দূর করতে পারেন ঘরোয়া উপায়েই।
জেনে নিন কোন কোন উপাদান ত্বকে লাগালে দূর হবে রোদে পোড়া কালচে
দাগ।

Manual8 Ad Code

টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে
পোড়া ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
বেসনের সঙ্গে মধু ও সামান্য পানি মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট
লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
ট্যান তুলতে ব্যবহার করতে পারেন টমেটো। টমেটো স্লাইস করে কেটে
ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
আধা চা চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ চা চামচ বেসন ও ২ চা চামচ তরল দুধ
মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ২০
মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপে চটকে ঠান্ডা দুধ ও মধু মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট লাগিয়ে
রেখে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
শসা ব্লেন্ড করে রস বের করে নিন। তুলা টুকরো রসে ডুবিয়ে চেপে চেপে
লাগান ত্বকে।

Manual3 Ad Code

স্ট্রবেরি ব্লেন্ড করে দুধ মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। কিছুক্ষণ
অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
আলু ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস তুলার সাহায্যে সরাসরি ত্বকে
লাগান। ১৫ মিন্তি পর ধুয়ে ফেলুন।
টক দই ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। চাইলে কিছুটা চালের গুঁড়া
মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code