পোষা সিংহ নিয়ে ঘুরতে বের হওয়ায় এক নারী গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:থাইল্যান্ডের পাতায়া শহরের এক রাস্তায় বেন্টলি গাড়িতে পোষা
সিংহ নিয়ে ঘুরতে বের হন সোয়াংজিৎ কোসুংনার্ন নামক এক নারী। সিংহ নিয়ে রাস্তায়
ঘুরে বেড়ানোর বিষয়টি সবার নজরে আসে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অবৈধভাবে সিংহ
শাবক পোষার অভিযোগে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম
বিবিসি এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন
সোয়াংজিৎ কোসুংনার্ন। মালিকানার বৈধতা ছাড়া বিনা অনুমতিতে বন্যপ্রাণী রাখার
অভিযোগ দায়ের করা হয়েছে। থাইল্যান্ডে সিংহ পোষা বৈধ। তবে সেজন্য কর্তৃপক্ষের
কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না থাকায় দোষীসাব্যস্ত হলে এক বছরের
কারাদণ্ড এবং তিন লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, সিংহ শাবকটিকে এনেছিল শ্রীলঙ্কার এক ব্যক্তি। সে বর্তমানে
থাইল্যান্ডে নেই। কিন্তু পুলিশের কাছে সোয়াংজিৎ দাবি করে বলেন, নাখোন পাথোম
প্রদেশে বাস করা এক থাই ব্যক্তির কাছ থেকে সিংহ শাবকটি কিনেছেন সোয়াংজিৎ।
এদিকে পুলিশ সেই শ্রীলঙ্কান ব্যক্তিকে খুঁজছে।

জানা গেছে, বর্তমানে থাইল্যান্ডে বৈধভাবে ২২৪টি পোষা সিংহ রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code