এই সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না : জি এম কাদের

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংসদ সদস্যের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি। সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ শতাংশই সরকারদলীয় সদস্য। আর স্বতন্ত্র ২১ শতাংশ। তারাও প্রায় সরকার দলীয়। তিন থেকে চার শতাংশ শুধু বিরোধীদলীয় সদস্য। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। এ সংসদ কখনও নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না।

Manual4 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে জাপা চেয়ারম্যান এ কথা বলেন। ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। সবেক কয়েকজন স্পিকারের কথা তুলে ধরে জি এম কাদের বলেন, তারা দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আমি আপনার কাছে প্রত্যাশা করছি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।

Manual3 Ad Code

স্পিকারের ডান দিকে সরকার দলের আসন এবং বাম পাশে বিরোধী দলের আসন উল্লেখ করে জিএম কাদের বলেন, আমাদের উদ্দেশ ছিল দুই পক্ষই সামান হবেন। একটা হলো সরকারি দল, আরেকটা হলো বিপক্ষ। তারাও সংখ্যায় কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে, নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাঁটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় সংসদ দলমত সবার মিলনস্থল। সেখানে সরকারি দল এক পক্ষ, সরকারের বিপরীত দল আরেক পক্ষ। তবে, এখানে আসন বণ্টনে ভারসাম্যের যতই সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না। তিনি আরও বলেন, যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটাফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সরকার ও বিরোধীদের সংসদ কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুক সংসদ কার্যকর হিসেবে গণ্য হবে।

সংসদকে কার্যকর ভূমিকায় পরিচালনার জন্য কিছু দাবি তুলে ধরে জি এম কাদের বলেন, বিরোধীদের মতামতকে সংসদে তোলার সুযোগ দেবেন। সংসদের ভারসাম্যের ত্রুটি কমানোর চেষ্টা আমরা অব্যাহত রাখব। তাই স্পিকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code