ভারত সফর করবেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী ৭ সেপ্টেম্বর দেশটি সফর করবেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জি-২০ জোটের বর্তমান প্রেসিডেন্ট ভারত আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানাবে। এদিকে সম্মেলনের ফাঁকে জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code