ভারতকে কাছে টানতে বেঙ্গালুরুতে এফ-৩৫ আনলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে একটি এয়ার শো-তে এই প্রথমবার যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। সঙ্গে ছিল এফ-১৬, সুপার হর্নেটস ও বি-১বি বোমারু। প্রদর্শনীতে এসব বোমারু ও যুদ্ধবিমান প্রদর্শন করে ভারতকে দেশটির চিরাচরিত সমরাস্ত্র সরবরাহকারী রাশিয়ার কাছ থেকে দূরে সরিয়ে নিজেদের আরও কাছাকাছি আনতে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আভাস পাওয়া গেছে।

Manual2 Ad Code

সোভিয়েত আমলের যুদ্ধবিমান বহরকে আধুনিক করতে আগ্রহী ভারত। এর ফলে দেশটির বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়ছে। কিন্তু ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার কাছ থেকে প্রতিশ্রুতি অনুসারে সরবরাহ পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে। একই সঙ্গে মস্কোর কাছ থেকে নিজেকে দূরে নিতে পশ্চিমাদের কাছ থেকে চাপও রয়েছে দিল্লির ওপর।

বেঙ্গালুরুতে সপ্তাহব্যাপী অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীতে মার্কিন প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এটি শুক্রবার শেষ হওয়ার কথা। প্রদর্শনীটির ২৭ বছরের ইতিহাসে এবারের আয়োজন বৃহত্তম। এর মধ্য দিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code