অস্ট্রেলিয়ার বর্ষসেরা মার্শ ও গার্ডেনার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:বছর জুড়ে আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। যার স্বীকৃতিও পেলেন বুধবার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার তথা অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন অজি অলরাউন্ডার। তাতে এক দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন কোনো অলরাউন্ডার। ২০১১ সালে সবশেষ এটি জিতেছিলেন শেন ওয়াটসন। বছরের মাঝামাঝি অ্যাশেজ দিয়ে তার টেস্ট প্রত্যাবর্তনটা ছিল স্মরণীয়। ওয়ানডে বিশ্বকাপে অজিদের শিরোপা জয়ের পেছনেও ছিল তার অন্যতম অবদান। ৪৯ গড়ে ৪৪১ রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে উপহার দিয়েছেন ১৭৭ রানের অবিশ্বাস্য একটি ইনিংস। বর্ষসেরার লড়াইয়ে মার্শের পুরস্কার জেতাটা অনেকের কাছে অবিশ্বাস্য হয়ে এলেও ভোটাভুটিতে তার ধারে ছিল না কেউ। ২২৩ পয়েন্ট পেয়েছেন। ১৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিলেন প্যাট কামিন্স। ভোটিংয়ের সময় নির্ধারিত ছিল গত বছরের ২২ জানুয়ারি থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত এই সময় মার্শ ৬ টেস্টে ৫৯৪ রান করেছেন। গড় ছিল ৬৬ ওয়ানডেতে করেছেন ৮৫৮। যেখানে গড় ৪৭.৬৬ এবং স্ট্রাইক রেট ছিল ১১৩.৯৪। ওয়ানডের দুর্দান্ত ফর্মের জন্য ওয়ানডের বর্ষসেরাও হয়েছেন তিনি। এদিকে, টেস্টের বর্ষসেরা পুরস্কার শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন অফ স্পিনার নাথান লায়ন। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার তথা বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাশলে গার্ডেনার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code