শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত : ভারতীয় পণ্য বর্জনের আহবান যুক্তরাষ্ট্র বিএনপির

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

দেশপ্রেমিক প্রবাসী এবং প্রতিটি বাংলাদেশিকে ভারতীয় পণ্য বর্জনের আহবানে নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের জন্মদিনের অনুষ্ঠান হলো ২১ জানুয়ারি রাতে। নিউইয়র্ক স্টেট বিএনপির এ দোয়া-মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, ভারতের তাবেদার সরকার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন। বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে ভারতীয়রা। বাংলাদেশের কলকারখানা বন্ধ করে সকল পণ্য আনা হচ্ছে ভারত থেকে। এ অবস্থায় ভারতীয় পণ্য বর্জনের বিকল্প নেই।

Manual2 Ad Code

হোস্ট সংগঠনের আহবায়ক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন-কর্ম নিয়ে আলোকপাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, ডা. সবুর, বিএনপি নেতা নাসিম আহমেদ, আমিনুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, বদরুল হক আজাদ, আশরাফ হোসেন, শাহাদাত হোসেন রাজু, মোতাহার হোসেন, মশিউর রহমান, জিয়াউর রহমান মিলন, এম এ কাইয়ুম, মাহবুর রহমান মুকুল, শ্রমিক দলের সভাপতি মোস্তাক আহমেদ, জিনাত রেহেনা রিনা, সাবেক ছাত্রনেতা খন্দকার সাবু, শ্রমিক নেতা আয়নাল হক প্রমুখ।

Manual3 Ad Code

Facebook Comments Box

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code