বইমেলায় শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্টল উদ্বোধন

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:
অমর একুশে বইমেলায় মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য
ইনস্টিটিউটের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ নম্বর স্টল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এই স্টলের উদ্বোধন করেন ঢাকা-৫
আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। অনুষ্ঠান পরিচালনা
করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান ও
সহকারী অধ্যাপক ডা. সাহেদ ইমরান।

Manual2 Ad Code

মশিউর রহমান মোল্লা সজল বলেন, মাতুয়াইলের আইসিএমএইচ এ দেশের মা
ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রাখছে। বইমেলায় এ রকম একটি
উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এতে মানুষের সচেতনতা বাড়বে।
আমার সহযোগিতা সব সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে। কেননা আমার
বাবা সাবেক সাংসদ মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা এই
প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসতেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএমএইচের পরিচালক অধ্যাপক ডা.
দিলরুবা আখতার, এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডা. আবু জাফর,
প্যাথলজি বিভাগের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসির, প্যাথলজি
বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফ, শিশু সার্জারি বিভাগের সহকারী
অধ্যাপক ডা. আসিফ, ডা. প্লাবনসহ শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের
সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং বইমেলায় আসা দর্শনার্থীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code