দেশে ডেঙ্গু আক্রান্ত ২৫ জন, মৃত্যু নেই

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের।

Manual3 Ad Code

তবে এই সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৪০ জন এবং ৬৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ১৭৯ জন।

Manual2 Ad Code

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১ হাজার ৫৭ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code