রজব থেকেই রমজানের প্রস্তুতি নিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইবাদতের মাস! সাধনা আর সংযমের মাস রমজান আসতে আর কত
দেরি! এভাবেই প্রতীক্ষার প্রহর গোনেন মুত্তাকিরা। রমজানের জন্য প্রতীক্ষার
পদ্ধতি ও দোয়া শিখিয়েছেন আমাদের নবীজি (সা.)।

Manual3 Ad Code

রজব মাস থেকেই তিনি রমজানের প্রস্তুতি নিতেন। সব ব্যস্ততা কমিয়ে আনতেন একে
একে। যেন রমজানের পুরো সময়টাই আল্লাহর প্রেমে কাটিয়ে দিতে পারেন।
হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন পশ্চিম আকাশে
রজবের বাঁকা চাঁদ দেখা যেত, তখন রাসুল (সা.) এ দোয়া করতেন—
‘আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রামাদান।’
অর্থ: ‘হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন। আর
আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ (সুনানে নাসায়ি ও মুসনামে আহমাদ।)
রজব মাসের আজ ১২ তারিখ। শাবানের পরই রমজান। রমজানের জন্য নিজেকে প্রস্তুত
করার এই তো সময়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code