প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস
জয়শংকর। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে কনফারেন্স ভেন্যু বায়েরিশার হোপ হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় অন্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।এর আগে ১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনের প্রথম দিন শুক্রবার শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। সাতটি দ্বিপক্ষীয় বৈঠক ও একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন তিনি।শেখ হাসিনার সঙ্গে কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয় গুরুত্ব পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, প্রেসিডেন্ট অব উইমেন পলিটিক্যাল লিডারস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পরিচালনা প্রতিষ্ঠান
গ্লোবাল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code